আসছে এলটিই সমর্থিত স্মার্টফোন হেলিও

S M Ashraful Azom
এডিসন গ্রুপ দেশের বাজারে নিয়ে আসতে যাচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড ক্যাটাগরির নতুন হ্যান্ডসেট হেলিও। চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্ক সমর্থিত এই স্মার্টফোনের ব্যবহার করা হয়েছে ৬৪-বিট প্রসেসর। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ওএস, ৫ ইঞ্চি অ্যামোলেড এইচডি ডিসপ্লে, ১৩ ও ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, ২ জিবি র্যাম, ১৬ জিবি রম, ২৪০০ মিলি অ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ওটিএ আপডেট এবং ওটিজি সমর্থনের মতো সব ফিচার। এর ডিজাইনের অনন্য একটি বৈশিষ্ট্য হলো এর উভয় পাশেই ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩। ইউএসবি ওটিজি থাকায় এতে সরাসরি ব্যবহার করা যাবে পেনড্রাইভ, মাউস, কিবোর্ডের মতো ডিভাইস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top