জমজমাট গোয়ান মেনু

S M Ashraful Azom
ফেনি ককটেল
উপকরণ: পাম ফেনি ১/৪ কাপ, লেবুর রস আধ চা-চামচ, ডিমের সাদা অংশ ১ টেবলচামচ, শুগার সিরাপ ১ টেবলচামচ, বরফের টুকরো ৩টে, লেবুর স্লাইস (সাজানোর জন্যে)
প্রণালী:সমস্ত উপকরণ ব্লেন্ডারে ভালভাবে মিশিয়ে নিন। ককটেল গ্লাসে ঢেলে লেবুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
- – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
প্রন স্যাক্রিম্যান্টো
উপকরণ: খোসা ছাড়ানো চিংড়ি ৩০০ গ্রাম, হলুদগুঁড়ো ১/৪ চা-চামচ, আদা-রসুনবাটা ১ চা-চামচ, তেল ৬ টেবলচাচম, শুকনোলঙ্কা ৬টা, লবঙ্গ ১৫টা, গোটা গোলমরিচ ২০টা, দারচিনি ১ ইঞ্চি, জিরেগুঁড়ো ১ চা-চামচ, রসুন ১০ কোয়া (কুচানো), বিনিগার ৩ টেবলচামচ, পেঁয়াজ ২ (মাঝারি, কুচানো), টোম্যাটো ১টা (বড়, কুচানো), টোম্যাটো পিউরি ২ টেবলচামচ, চিনি ২ টেবলচামচ, নুন স্বাদমতো।
প্রণালী: নুন, হলুদগুণড়ো ও আদা-রসুনবাটা মিশিয়ে নিন। চিংড়ির গায়ে মাখিয়ে ১৫ মিনিট রাখুন। প্যানে ২ টেবলচামচ তেল দিন। গরম হলে শুকনোলহ্কা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, জিরেগুঁড়ো ফোড়ন দিন। সুগন্ধ বেরলে রসুনকুচি দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। নামিয়ে ভিনিগারের সঙ্গে পুরো ভাজা মশলা বেটে নিন। জল লাগলে দিতে পারেন। তেল গরম করে পেঁয়াজ দিন। স্বচ্ছ হলে টোম্যাটো দিয়ে নাড়ুন। টোম্যাটো নরম হয়ে এলে বাটা মশলা দিয়ে ২ মিনিট নেড়েচেড়ে নিন। চিংড়ি দিন। ক্রমাগত নাড়তে থাকুন। চিংড়ি নরম হলে টোম্যাটো পিউরি, নুন ও চিনি দিন। আদ কাপের একটু বেশি জল দিন। গ্রেভি ঘন না হওয়া পর্যন্ত নাড়ুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top