টাঙ্গাইলের মির্জাপুরে দুইশ পরিবারে বিনামূল্যে বিদ্যুৎসংযোগ

Seba Hot News
টাঙ্গাইলের মির্জাপুরে দুই গ্রামের দুইশত পরিবারে বিনামূল্যে দেয়া হলো বিদ্যুতের নুতন সংযোগ।

আজ শুক্রবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের চরবিলশা ও সন্ধিতারা গ্রামে বিনামূল্যে এ বিদ্যুৎ সংযোগ বিতরণ লাইনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি। এ উপলক্ষে বারিন্ধা বাজারে এক জনসভার আয়োজন করা হয়।

উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহেল শাফির সভাপতিত্বে বক্তৃতা করেন একাব্বর হোসেন এমপি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবু হেনা মোস্তফা কামাল ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ ব্যাপারে মির্জাপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সুশান্ত রায় বলেন, সম্পূর্ণ বিনামূল্যে চরবিলশা ও সন্ধিতারা গ্রামের ১৬৫ আবাসিক ১০টি বাণিজ্যিক ও ৭টি অগভীর নলকূপে নতুন সংযোগ দেয়া হয়েছে।

৫.১১ কিলোমিটার নতুন লাইন নির্মাণে খরচ হয়েছে ৮৪ লাখ ৬৩ হাজার ৯৫৯ টাকা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top