প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (১৯ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশ নেওয়ার পর দুই প্রধানমন্ত্রীর মধ্যকার সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। এতে ইতিবাচক সাড়া দেন শেখ হাসিনা।
এ তথ্য জানিয়েছে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে একদিনের সংক্ষিপ্ত সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে দিল্লির একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে মারা যান শুভ্রা মুখার্জি।
পিআইবি আরো জানায়, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদি।
এছাড়া বাংলাদেশ-ভারত-নেপাল ও ভুটানের মধ্যে সম্প্রতি নেওয়া মোটরযান চুক্তির উদ্যোগকে স্বাগত জানান দুই প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, নরেন্দ্র মোদির বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে দুই প্রধানমন্ত্রীর কথা হয়েছে।

বৈঠকে শেখ হাসিনা বলেছেন, বিশাল বাজারকে কাজে লাগাতে পারলে প্রতিবেশী দুই দেশ বড় কিছু করতে পারবে। দুই দেশের বাজার সম্প্রসারণের শেখ হাসিনার আহ্বানে আগ্রহ দেখান মোদি।
কোনো সমস্যা ছাড়াই স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন হওয়া বিশ্বের কাছে ‘দৃষ্টান্ত’ হয়ে থাকবে বলে বৈঠকে মন্তব্য করেন মোদি। এছাড়া চুক্তি বাস্তবায়নের কাজ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলায় সন্তোষ প্রকাশ করে মোদি বলেন, যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার চেয়ে বাস্তবায়ন বেশ কঠিন। ভারত-বাংলাদেশ তা পেরেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের স্মৃতিচারণ করে ভারতের প্রধানমন্ত্রী জানান, সেখানে গিয়ে তিনি অভিভূত হয়েছেন। এর উন্নয়নে ভারত আগ্রহী, এজন্য একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর বিষয়েও তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব ড. এস জয়শংকর।
সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।