বকশীগঞ্জে মাদক ব্যাবসায়ীর ৬ মাসের কারাদন্ড

G M Fatiul Hafiz Babu
জামালপুরের বকশীগঞ্জে বিল্লাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন এ দন্ডাদেশ প্রদান করেন। বিল্লাল হোসেন বকশীগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের মৃত মঙ্গল শেখের পুত্র।জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা বিল্লালের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়ু। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিল্লাল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জামালপুর জেল হাজতে পাঠানো হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top