কমলাপুরে স্বর্ণ ও ইয়াবাসহ আটক ৩

Seba Hot News
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পাঁচ কেজি ওজনের ৩২ টি স্বর্ণের বার ও ১৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
স্বর্ণের বারসহ আটক হয়েছেন- রাহুল (২৮) ও নোটন (২১) এবং ইয়াবাসহ আটক হয়েছেন ইউসুফ (৪৮)।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে রেলওয়ে থানা পুলিশ আটক করে তাদের।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীতা এক্সপ্রেস ট্রেনের এ তিন যাত্রী সকালে কমলাপুর রেলস্টেশনে এসে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top