এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে সারা দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালসহ জেলা, উপজেলা হাসপাতালে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে।
সরকারি ছুটি সত্যেও সব ধরনের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে দরিদ্র ও দুঃস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসকদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। গ্রাম পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতেও হেলথ কেয়ার প্রোভাইডাররা উপস্থিত থেকে সাধারণ মানুষকে সেবা দিবেন।

