হজ প্রতারণা চক্রের তিন সদস্যসহ আটক ১২

Seba Hot News
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হজ প্রতারক চক্রের সদস্যসহ অজ্ঞান পার্টির ১২ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে অজ্ঞান পার্টির এক দলনেতা হাজী আবদুর গফুরও রয়েছেন। এছাড়া এদের মধ্যে তিন জন হজ ভিসা নিয়া সৌদি আরবে গিয়ে একই অপকর্মের পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে ডিবি।
বুধবার (১৯ আগস্ট) দিনগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোন্তাসিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের মধ্যে তিন জনের কাছে হজের ভিসা পাওয়া গেছে। তারা সৌদি আরবে গিয়েও একই অপকর্ম করার পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ডিবি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top