নিজেদের দোষেই হেরেছি: কোহলি

S M Ashraful Azom
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনক হারের পর ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘হারের জন্য আমরা নিজেরাই দায়ী।’
প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও লঙ্কানদের দ্রুত পাঁচ উইকেট তুলে নিয়ে সাত বছর পর গলে জয়ের স্বপ্নই দেখছিল ভারত। কিন্তু দিনেশ চান্দিমালের দুর্দান্ত ইনিংসের পরই হিসেব বদলে যায়। এরপর লঙ্কানদের হয়ে সাত উইকেট তুলে নিয়ে বাকি কাজটুকু সারেন রঙ্গনা হেরাথ। বাহাতি স্পিনার হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটিও নিজের করে নেন তিনি।
হারের জন্য চান্দিমাল এবং হেরাথকেই অনুঘটক মানছেন কোহলি, ‘(দ্বিতীয় ইনিংসে) পাঁচ উইকেট তুলে নেয়ার পর আমরাদের ওই সেশনেই খেলা শেষ করা উচিত ছিল। একটি খারাপ সেশনের কারণে খেলাটা ঘুরে গেল। এটাই টেস্ট ক্রিকেট। রঙ্গনা হেরাথ খুবই ভালো বোলার। সে আমাদেরকে চাপে রাখতে পেরেছে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top