গরমে চুল রাখুন ঝলমলে

S M Ashraful Azom
গরমে চুল ঝলমলে রাখা খুবই কষ্টের কাজ। চুলের গোড়ায় ঘাম ও ধুলাবালির কারণে চুল হয়ে যায় রুক্ষ, নিষ্প্রাণ ও চিটচিটে। ঘাম আর ধুলাবালিতে মাথার ত্বকে হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ। গরমে বেড়ে যায় খুশকির উপদ্রপও। পাশাপাশি বাড়ে চুল পড়া। তবে এই গরমে চুল ঝলমলে রাখার রয়েছে কিছু উপায়।
 
সূর্যের আলোতে ত্বকের যেমন ক্ষতি হয়। তেমনি চুলেরও ক্ষতি হয়। তাই বাইরে বের হলে ছাতা বা স্কার্ফ ব্যবহার করা ভালো। এতে চুলের ক্ষতি কিছুটা কমে।
 
রোদের দিনে খোলা চুলে বাইরে যাওয়া ঠিক নয়। কারণ রোদ ও ধুলাবালিতে চুলের ক্ষতি হয়। তাই বাইরে যাওয়ার সময়, বিশেষ করে মেয়েরা ঝুঁটি বা খোঁপা করে নিন। তবে টাইট করে বাঁধা ঝুঁটি ও খোঁপা ভালো নয়। শক্ত করে খোঁপা বাঁধলে চুলে বাতাস ঢুকতে পারে না। এতে গোড়ায় ঘাম জমে চুলের ক্ষতি হয়।
 
গরমে মাথা ঘেমে গেলে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো। কারণ হেয়ার ড্রায়ারের গরম বাতাস চুলকে রুক্ষ করে।
 
ধুলা-ময়লা এড়াতে অনেকে চুলে ঘন ঘন শ্যাম্পু করেন। এতেও চুল রুক্ষ হয়। তাই সপ্তাহে একদিন ঘুমানোর আগে খুব ভালো করে চুলে তেল লাগান। চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এর ফলে চুলের নিষ্প্রাণভাব কেটে যাবে। মজবুত হবে চুলের গোড়া।
 
এছাড়া সুন্দর চুল পেতে পুষ্টিকর খাবার প্রয়োজন। তাই প্রতিদিন খাবারের তালিকায় ভিটামিন, আয়রন ও জিংক জাতীয় খাবার রাখুন। এগুলো রুক্ষ হওয়া থেকে বাঁচিয়ে চুলকে করে ঝলমলে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top