জাতীয় পরিচয়পত্র যাচাই ফি কমানোর আহ্বান

S M Ashraful Azom
জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ফি কমাতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নির্বাচন কমিশনের সঙ্গে দুটি বেসরকারি ব্যাংকের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাইকরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। এ চুক্তির আওতায় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক নিয়মিতভাবে তাদের বিদ্যমান ও নতুন গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করতে পারবে। এতে নতুন গ্রাহকদের কেওয়াইসি নিতে সময়ের সাশ্রয় হবে।
 
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট। এতে জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top