মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ সেপ্টেম্বর

S M Ashraful Azom
মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা নেয়া হবে। এর আগে আগামী ২ অক্টোবর এই পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল। কোরবানির ঈদের ছুটি বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে।
 
গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই/এক দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে দেয়া হবে। পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী অপরিবর্তিত রয়েছে।
 
এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত জিপিএ-৮ থাকলে মেডিক্যালে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এমসিকিউ পদ্ধতিতে এক ঘন্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। ২৯টি সরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। ৬৪টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি। সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top