ঢাকায় সানী লিওন ও আতিফের কনসার্ট

S M Ashraful Azom
বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানী লিওন ঢাকায় আসছে! খবরটিতে হয়তো অনেকেই চমকে উঠবেন। এর আগে অবশ্য সানী লিওনের আসার খবর বেশকিছু অনলাইন দৈনিক প্রকাশ করলেও শেষ অবধি চূড়ান্ত কোনো খবরে গড়ায়নি। তবে এবারে সানী লিওনের নিজস্ব কনসার্টের উদ্যোক্তা প্রতিষ্ঠান অর্থাত্ সানী লিওনের এজেন্ট প্রতিষ্ঠানটি বাংলাদেশে একটি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে অফিসিয়ালী। মূলত সেই প্রতিষ্ঠানই ঢাকায় এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে। এরই ভেতরে সানী লিওন আসার প্রাথমিক সব প্রস্তুতি শেষ করা হয়েছে। তারিখও চূড়ান্ত হয়েছে। তবে মূল তারিখটি আয়োজক প্রতিষ্ঠান খুব শিগগিরই অফিসিয়ালী জানাবেন। বসুন্ধরার কনভেনশন হলে ৪ ক্যাটাগরির আসন বিন্যাসের মাধ্যমে এই টিকেট শোটি অনুষ্ঠিত হবে। সানী লিওনের পারফর্মেন্সের আগে গান গাইবেন আতিফ আসলাম। মোট ৪০০০ টিকেট-এর এই শোটির সর্বনিম্ন টিকেট মূল্য ১৫০০০ টাকা রাখা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। একই সাথে সানী লিওনের নাচের পারফর্মেন্সের জন্য তার পুরো দলও ঢাকায় আসবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top