লতিফুল ইসলাম শিবলীর সুরে গাইবেন আসিফ

S M Ashraful Azom
লতিফুল ইসলাম শিবলীর সুরে গাইবেন আসিফ আকবর। সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফ আকবরের জন্য তিনি সুর করেছেন নিজের লেখা- 'সবকিছু ঠিক আছে শুধু মানুষটা নেই' শিরোনামে একটি মর্মস্পর্শী গানের কথা। গানটির রেকডিংয়ের কাজ চলছে বলে ইত্তেফাককে জানান নব্বই দশকের অন্যতম গীতিকবি ও আধুনিক বাংলা গানের কিংবদন্তি লতিফুল ইসলাম শিবলী।

এ সম্পর্কে তিনি বলেন, এ দেশে অনেক বড় বড় শিল্পী আছেন কিন্তু বড় মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন, আসিফ ভাই শুধু বড় শিল্পীই নন বড় মাপের মানুষ, তার সঙ্গে কাজটা অনেক এনজয় করছি।


তিনি আরো জানান, আসিফ ভাই সম্প্রতি আমার লেখা ২টি গান গেয়েছেন, প্রথমটি চলচ্চিত্র 'পদ্ম পাতার জল' এর 'আলোকিত সারাদিন' গান। অন্যটি 'শোক সমাবেশ', যেটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শ্রীলঙ্কার জনপ্রিয় সংগীত পরিচালক ইরাজ। গানটির মিউজিক ভিডিও কিছুদিনের মধ্যে ৪টি ভাষায় আন্তর্জাতিক পরিসরে প্রকাশিত হতে যাচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা লতিফুল ইসলাম শিবলী। ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘হাসতে দেখো গাইতে দেখো’,’তুমি আমার প্রথম সকাল’ সহ বহু জনপ্রিয় গানের গীতিকার তিনি। গীতিকার পরিচয়ের বাইরে একাধারে কবি, লেখক, গায়ক এবং অভিনেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। গান ছাড়াও তিনি লিখেছেন নাটক এবং চলচ্চিত্রের চিত্রনাট্যও। গত ঈদে মুক্তিপ্রাপ্ত তার চিত্রনাট্যে নির্মিত 'পদ্ম পাতার জল' ছিল আলোচিত সিনেমা।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top