পৌর মেয়রের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

Seba Hot News
জেলার শাহজাদপুর পৌরসভার মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন এক কাউন্সিলের স্ত্রী রুমা হোসেন।

সোমবার রাতে পৌসরভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র লিয়াকত আলীর স্ত্রী রুমা হোসেন এই মামলা করেন বলে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানিয়েছেন।

অভিযুক্ত নজরুল ইসলাম উপজেলা বিএনপির সহ-সভাপতির পদেও আছেন।

ওসি মনির বলেন, ‘‘মামলায় অভিযোগ করা হয়েছে মেয়র নজরুল ইসলাম রবিবার রাত সাড়ে ৮টার দিকে রুমা হোসেনকে দরগাপাড়ায় তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন।’’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মেয়র নজরুল ইসলাম।

তিনি বলেন, “স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় দেখে স্থানীয়রা রুমাকে আটক করে আমাকে খবর দেয়।

“ঘটনাস্থলে গিয়ে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এখন উল্টো আমাকেই দোষারোপ করা হচ্ছে।”

এ বিষয়ে জানতে প্যানেল মেয়র লিয়াকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top