আবারো ম্যানইউয়ের স্কোয়াডে নেই ডি গিয়া

S M Ashraful Azom
ডেভিড ডি গিয়াকে আরো একবার ম্যাচের স্কোয়াডে রাখলেন না ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। আজ ব্রাজেসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বের ম্যাচের অ্যাওয়ে লিগেও ম্যানইউ এর গোলবার সামলাবেন সার্জিও রোমেরো।
গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। আর নতুন মৌসুম শুরু হওয়ার পরে ম্যানইউ চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু একবারের জন্যও স্কোয়াডে ছিলেন না ডি গিয়া। ডি গিয়ার অপরাধ, তাকে রিয়াল মাদ্রিদ পেতে চাইছে এবং স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ম্যানইউ এর দর কষাকষিটা এখনো শেষ হয়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top