মেলান্দহে পানিতে ডুবে নিখোজ কলেজ ছাত্রের মৃতদেহ ময়মনসিংহে উদ্ধার

G M Fatiul Hafiz Babu
এস মাহমুদুল হাসান ঃ

জামালপুরের মেলান্দহে বন্যার দৃশ্য ভিডিও করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ কলেজ ছাত্র  রাব্বি (১৭)’র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে করেছে ঘটনার ১৫ ঘন্টা পর ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাকে উদ্ধার করে।

 রাব্বি ময়মনসিংহ পলিটেকনিক করেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন ও মেলান্দহ স্বাস'্য কমপ্লেক্সের এম্বুলেন্স চালক আব্দুর রহিমের ছেলে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার বিকালে রাব্বি, তার মা কণিকা এবং খালা মেলানদহ হাসপাতালের নার্স আনিকা আক্তার তারা সবাই মোবাইলে বন্যার দৃশ্য ধারণ করতে থাকে। পরে পা পিছলে বেশি পানিতে পড়ে গেলে সাঁতার না জানা রাব্বিকে প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
রাব্বিকে উদ্বারের জন্য মা কণিকা এবং নার্স আনিকা পানিতে ঝাপদিলে তাদেরও স্রোতে ভাসিয়ে নেয়। পরে এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের দল মহিলাদ্বয়কে উদ্বার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে।
আনিকার অবস'া আশংকাজনক। তাকে জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জানান- ময়মনসিংহের আবুল কালাম আজাদের নেতৃত্বে ৩ সদস্যের ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল রাব্বির মৃতদেহ ঘটনাস'ল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top