পান্ডা কামড়ানোয় ৬২ হাজার ডলার ক্ষতিপূরণ!

S M Ashraful Azom
চীনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বিরল প্রজাতির জায়ান্ট পান্ডার কামড় খাওয়ার পর সাড়ে ৬২ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন এক জন।
 
২০১৪ সালে ১ মার্চ গানসু প্রদেশে গুয়ান কুয়ানঝি (৬৮) একটি পান্ডাকে তাড়া করতে করতে গিয়ে পান্ডাটির রোষানলে পড়েন। পান্ডাটি ভুলবশত গ্রামের ভেতর চলে এসেছিল। পান্ডার কামড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে যায়।
 
পান্ডার হামলার ঘটনায় ২০১৫ সালে গুয়ানের স্বজনরা দেশটির বন বিভাগের বিরুদ্ধে আদালতে অভিযোগ করে। দেশটিতে কোন সংরক্ষিত বন্য প্রাণী কর্তৃক হামলায় এটিই প্রথম বিচারের ঘটনা।
 
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবর, বন বিভাগের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যাওয়ায় এই ক্ষতিপূরণ দিয়ে দুপক্ষের মধ্যে রফা করা হয়। সূত্র: এনডিটিভি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top