লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

S M Ashraful Azom
লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার ঘোপটা এলাকায় সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম (৩২) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম কুমিল্লা জেলার বাহ্মণপাড়া উপজেলার নন্দীগ্রাম এলাকার চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শফিকুল ইসলাম সদর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বদলির সুবাদে তিনি শুক্রবার বিকেলে সিএনজি অটোরিকশায় করে কমলনগর থানায় যোগদানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতার ঘোপটা এলাকায় পৌঁছালে রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শফিকুল ইসলামসহ দুইজন আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের আরআই মানিক লাল দে অভিযোগ করেন, শফিকুল ইসলাম চিকিৎসার অভাবে মারা গেছেন। তাকে নিয়ে যাওয়ার পর সেখানে কোন চিকিৎসক ছিলেন না বলে তিনি জানান।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top