ব্লগার রাজীব হত্যা মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ

S M Ashraful Azom
ব্লগার প্রকৌশলী রাজীব হায়দার শোভন হত্যা মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ নিয়ে মোট আটজন সাক্ষ্য দিলেন। 
 
গতকাল রবিবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন মোয়াজ্জেম হোসেন ও নিতাই দাস গুপ্ত।
 
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারক সাইদ আহমেদ সাক্ষির সাক্ষ্য গ্রহণ করেন। সকল আসামির পক্ষে তাকে জেরা করেন আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যর জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য করা হয়।
 
এ সময় মামলার আসামি আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু, মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
 
অভিযোগপত্রভুক্ত একমাত্র আসামি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী রেদোয়ানুল আজাদ ওরফে রানা পলাতক আছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top