সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু যে আদর্শ ও দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, সে আদর্শ ও দৃষ্টান্ত অনুসরণ করলেই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।’
বুধবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক কোর্সের ওপর কলেজ শিক্ষকদের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
কর্মশালার একই দিনে ‘শিখন পদ্ধতির’ উপর বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর।

