'ভারতকে ছাড়াই টিকে থাকতে জানে পাকিস্তানের ক্রিকেট'

Seba Hot News
২০০৭ সালের পর পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিজাতি ক্রিকেট হয়নি। তাই বলে কি পাকিস্তানের ক্রিকেট বেঁচে নেই? টিকে নেই তারা? অবশ্যই আছে। দিনে দিনে উন্নতিও হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থার। যদিও তাদের দেশের মাটিতে কেউ খেলতে আসে না। সে জন্য আয়ের উৎসটা কমেছে। তারপরও পাকিস্তানের ক্রিকেটে নিজেদের বাঁচিয়ে রেখেছে। ভারতের ওপর কোনোভাবেই নির্ভরশীল নয় পাকিস্তানের ক্রিকেট। এমনটাই মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।
তার মনে হচ্ছে, ভারতের বিপক্ষে ডিসেম্বরের দ্বিজাতি ক্রিকেট হবার সম্ভাবনা নেই বললেই চলে। রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রিকেট ভূগছে। দুই দেশের মধ্যে তাই ক্রিকেট হবার পরিবেশ নেই। শাহরিয়ার বলেছেন, "বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট হওয়ার সম্ভাবনা কম। ভারত আমাদের সাথে খেলবে না। এটা মেনে নিতে হবে। বিসিসিআই আমাদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেনি। কিন্তু অনিশ্চয়তা নিয়ে লম্বা সময় অপেক্ষা করতে পারবো না আমরা। বিকল্প একটা পরিকল্পনা করতে হবে আমাদের। আর কয়েক মাস অপেক্ষা করবো। তার পর প্ল্যান 'বি'তে যাবো।"
শাহরিয়ার চান রাজনীতি নিজের মতো থাকুক। আলাদা থাকুক ক্রিকেট। ক্রিকেট আর রাজনীতিকে মিশিয়ে ফেলা ঠিক না। কিন্তু তার মতো করে তো সব চলে না। তারপরও তিনি বলেন, "আমার আশা পাকিস্তান ও ভারতের সম্পর্ক ভালো হবে। এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা আছে...দুই দেশের মধ্যে সম্পর্কটা জটিল। কিন্তু এতে করে ক্রিকেটের ভোগা ঠিক না। সবকিছুর পরও ক্রিকেট দুই দেশের মধ্যে সমস্যা কমাতে পারে।"
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অর্থের দিক দিয়ে অনেক এগিয়ে। তারা ধনী। কিন্তু পাকিস্তান তো ভারতের ওপর নির্ভর করে চলে না। ভারতের সাথে না খেলেও টিকে থাকতে জানে পাকিস্তান বোর্ড। শাহরিয়ারের ভাষায়, "বুঝতে পারি বিসিসিআই অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো অবস্থানে আছে। আমরা এদিকটায় ভূগছি। কিন্তু তাদের সাথে না খেললে টিকে থাকতে পারবো না, ব্যাপারটা এমন নয়। আমরা টিকে আছি। টিকতে পারি। কিন্তু আসল কথা হলো ক্রিকেটের সাথে রাজনীতিকে মেশানো ঠিক না। দুই দেশের বোর্ডের সমঝোতার ভিত্তিতেই আমরা ক্রিকেট সম্পর্ক পুনরুদ্ধার করতে চাইছি। এটাকে তাদের সম্মান করতে হবে। যদি না করে তাহলে দায়িত্বটা তাদেরই।"
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top