দর্শকদের মন ছুঁতে চান মৌসুমী হামিদ

Seba Hot News
শুক্রবার দেশজুড়ে মুক্তি পেল আলোচিত মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদ অভিনীত ছবি ‘ব্ল্যাকমেইল’। এরই মধ্যে ছবির গান ও ট্রেইলার নিয়ে আলোচনা শুরু হয়েছে।

‘ব্ল্যাকমেইল’ নিয়ে বেশ আশাবাদী মৌসুমী হামিদ। তিনি বলেন, শুরু থেকেই কেন জানি মনে হচ্ছিলো ভালো একটি চলচ্চিত্রে কাজ করছি। আমাদের টিম ওয়ার্ক বেশ ভালো ছিল। ছবিতে আমার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন ভাই, আরও রয়েছেন ববি আপু, সবাই মিলে বেশ মজা করে কাজটি করেছি।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবার কাছে একটাই চাওয়া আপনারা হলে গিয়ে আমাদের এই ছবিটি দেখবেন শুধু আমার ছবি নয় সবধরনের দেশীয় ছবি দেখবেন। তাহলে আমরা শিল্পীরা ভালো কাজের অনুপ্রেরণা পাবো। আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমরা রোদ-ঝড়-বৃষ্টিতে ভিজে কাজ করি।

মৌসুমী আশা করেন এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারবেন।

ব্ল্যাকমেইল ছবিতে গান রাখা হয়েছে পাঁচটি। এতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু, ইমরান, এলিটা, পড়শী, পূজা ও লেমিছ। পরিচালক অনন্য মামুন মনে করেন ব্ল্যাকমেইল ছবিটি রোমান্স, অ্যাকশন সব মিলিয়ে দর্শকের পূর্ণ বিনোদনের খোরাক জোগাবে।

ছবিটিতে প্রথমবারের মতো ববি, আনিসুর রহমান মিলন ও মৌসুমীকে একসাথে দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন কাজী হায়াত, মিশা সওদাগর, ডন, শিবাশানু প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top