মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের গোলশূন্য ড্র

S M Ashraful Azom
মালয়েশিয়ার বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমে গোলশূন্য ড্র করল বাংলাদেশ। ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত লড়াই শেষে ম্যাচটি ড্র করে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। তবে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু কোন লাভ হয়নি। এরপর ২৭ মিনিটে একক প্রচেষ্টায় আক্রমণ চালান বাংলাদেশের জামাল ভুইয়া। তার সে প্রচেষ্টা কোন ফল বয়ে আনতে পারেনি। গোলশূন্য থাকে প্রথমার্ধ।

বিরতীর পর মধ্যমাঠেই খেলা গড়াতে থাকে। তবে এ সময় বেশ কিছু আক্রমন হানে মালয় ফুটবলাররা তবে টাইগার গোলরক্ষক শহিদুলের অসাধারণ নৈপূণ্যে লক্ষ্যভেদ করতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে র‍্যাঙ্কিংয়ে ১৬৮ ও ১৭০ তম অবস্থানে থাকা মালয়েশিয়া এবং বাংলাদেশ।

আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নেবে মামুনুল ইসলামের দল। রোববার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top