পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। ১৯৮২ সালে যে জাদুর সূত্রপাত ঘটিয়েছিলেন, ৫৭ বছর বয়সে এসেও কমেনি সেই জাদুর ছোঁয়া। ক্যারিয়ারের এতোগুলো বছর পেরিয়ে এসে এবার তিনি তার নিজের টিভি রিয়্যালিটি শো নিয়ে চিন্তা-ভাবনা করছেন। আর এ বিষয়ে পপ সম্রাজ্ঞী তার ঘনিষ্ঠ সহযোগী কিম কার্দেশিয়ানের সাথে আলোচনায় বসেছেন।
বুনিম মারে নামক প্রোডাকশন হাউসের সহযোগিতায় ‘লিভিং ফর লাভ’ নামক রিয়্যালিটি শোটি নিয়ে বর্তমানে খুব ব্যস্ত রয়েছেন জনপ্রিয় পপ এই তারকা।
এ বিষয়ে ম্যাডোনা জানান, ‘সঙ্গীতজীবনের অনেকটা সময় পার করলাম। এখন জীবনের অন্যদিকের মোড়গুলো একটু দেখতে ইচ্ছে করছে। আর এমন কোনো কাজ করতে চাচ্ছি যাতে আমার ভক্তরা আমাকে নতুন এক পরিচয়েও চিনতে পারে। আর অবশ্যই সবার অংশগ্রহণ করার সুযোগ থাকবে। আমার অনেকদিনের ইচ্ছে ছিল নিজের একটি রিয়্যালিটি শো নিয়ে কাজ করবো। আর এখন আমার মনে হচ্ছে সে সময়টি আর খুব বেশি দূরে নয়। সবকিছু ঠিক থাকলে অতি অল্প সময়ের মধ্যেই আমি আমার রিয়্যালিটি শোটির কাজ শুরু করবো। মানুষের জীবনের ভালোবাসার প্রভাবটা প্রতিনিয়তই থাকে। আমি এখনও সেটা খুব ভালো অনুভব করতে পারি। তাই রিয়্যালিটি শোটি হবে এই বিষয়েরই ওপর।’

