১ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল স্টিমার

S M Ashraful Azom
তিনদিন বিকল থাকার পর দেশের অভ্যন্তরীণ যাত্রীবাহী স্টিমার ‘পিএস লেপচা’ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কাউখালী স্টিমার ঘাট থেকে মাত্র এক জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়েছে।
 
গত রবিবার সকালে ৮টা ৪০টার দিকে পিরোজপুরের কাউখালীতে ঘাট দেবার সময় ‘পিএস লেপচা’ জাহাজটি মূল ইঞ্জিনের গিয়ারের ‘ব্যবেল বেয়ারিং’ নষ্ট হয়ে বিকল হয়ে পড়ে। এর ফলে বিপত্তির মুখে পড়ে বিপুল সংখ্যক যাত্রী। মেরামত শেষে মঙ্গলবার দুপুরে ঢকার উদ্দেশ্য ছেড়ে যায় স্টিমারটি।
 
জাহাজের ইঞ্জিন কর্মকর্তা রবিউল ইসলাম জানান, লেপচা’র বিকল ব্যবেল গিয়ারের ক্ষতিগ্রস্ত মূল বেয়ারিংটি ঢাকা ঘাট থেকে এনে সংযোজন করার কারণে দু’দিন সময় লেগেছে।
 
বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী হয়ে ঢাকাগামী রকেট স্টিমার সার্ভিস’র নৌযান ‘পিএস টার্ণ’ও ১৬ আগস্ট মোড়েলগঞ্জে বিকল হয়ে পড়ে ফলে ওই দিন ঢাকা যেতে পারেনি স্টিমারটি। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top