যুক্তরাষ্ট্রসহ ইহুদি স্বার্থে হামলার আহ্বান লাদেন-পুত্রের

S M Ashraful Azom
আল-কায়েদা এবার ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের একটি বার্তা প্রকাশ করেছে। অডিও বার্তায় হামজা, লন্ডন, ওয়াশিংটন, প্যারিস ও তেল আবিবে হামলার আহ্বান জানান। এছাড়াও অডিও বার্তায় তিনি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ও বিশ্বব্যাপী ইহুদি স্বার্থে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন বলে টুইটারে বলা হয়েছে। সশস্ত্র সংগঠনটি আশা করা করছে, হামজার নেতৃত্বে আবার ঘুরে দাঁড়াবে আল কায়েদা। জিহাদিদের টুইটারে অডিও বার্তাটি শেয়ার করা হয়েছে। এটাই হামজার প্রথম বার্তা। হামজার বয়স ২৩-২৪ বছর বলে ধারণা করা হয়। তাকে এর আগে আল-কায়েদার মুখপাত্র হিসেবে দেখা যায়নি। তবে তাকে সংগঠনটির ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করা হয়। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত লাদেনের বাড়ি থেকে উদ্ধার করা একটি চিঠিতে ইঙ্গিত মিলছে যে হামজাকে উত্তরসূরী হিসেবে গড়ে তুলছিলেন লাদেন। লাদেনের মৃত্যুর পর সংগঠনটির নেতৃত্ব দিচ্ছেন তার ডানহাত হিসেবে পরিচিত আয়মান আল-জাওয়াহিরি। লাদেনের কনিষ্ঠ পুত্র হামজা ২০০৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে হামলায় অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। ডেইলি টেলিগ্রাফ। 

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top