ফিলিপাইনের উত্তরাঞ্চলে শক্তিশালী টাইফুন গনির প্রভাবে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার বাসিন্দা বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ পরিষদের নির্বাহী পরিচালক আলেক্সান্ডার পামা বলেন, বেঙ্গুয়েত ও মাউন্টেন প্রদেশের উঁচু ভূমিতে মাটি ও পাথরে চাপা পড়ে পাঁচ জন প্রাণ হারিয়েছে। পার্শ্ববর্তী ইলোকোস নর্টে প্রদেশে ঝড়ে এক লোকের ওপর একটি বড় গাছ ভেঙে পড়লে তাতে চাপা পড়ে সে মারা যায়। এছাড়াও আরো চারজনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি ও ইয়াহুর।
