লা-লিগায় চার ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনা তারকা পিকে

S M Ashraful Azom
লা-লিগায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন বার্সেলোনা তারকা জেরার্ড পিকে। স্প্যানিশ সুপার কাপে এ্যাথলেটিক বিলবাওর কাছে পরাজিত হয়ে ম্যাচে কর্মকর্তাদের অপমান করায় তাকে লা-লিগায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হল। ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সার হয়ে লা-লিগায় চার ম্যাচ খেলতে পারবেন না পিকে।
প্রথম লেগে বিলবাওর কাছে ৪-০ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগে সোমবার নিজ মাঠে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। এ ম্যাচে অশোভনভাবে লাইন্সম্যানদের সিদ্ধান্তের প্রতিবাদ করলে লাল কার্ড দেখতে হয় তাকে।
স্প্যানিশ ফুটবলের শৃঙ্খলা বিষয়ক কমিটি বুধবার পিকের চার ম্যাচ শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। নিষেধাজ্ঞার কারণে আগামী রবিবার এ্যাওয়ে ম্যাচে বিলবাওর বিপক্ষে বার্সার হয়ে মাঠে নামতে পারবেন না পিকে।

তবে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেও রেফারির প্রতি কোন খারাপ ভাষা ব্যবহার করেননি বলে দাবী করেছেন পিকে। টুইটার বার্তায় পিকে লিখেছেন, 'লাইন্সম্যানের কাছে প্রতিবাদ করার ভঙ্গিমাটা ভালো ছিলনা বিধায় আমি ক্ষমা চাচ্ছি। এটা ছিল অনেক টেনশনের একটা ম্যাচ, আমাদের কাছে এর মূল্য ছিল অনেক কিছু।' সূত্র: এএফপি

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top