নেপালে সংঘর্ষে সাত পুলিশ নিহত, সেনা মোতায়েন

S M Ashraful Azom
নেপালের পশ্চিমাঞ্চলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭জন পুলিশ সদস্য ও এক শিশু রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটিতে সেনা মোতায়েন করা হয়েছে। 
 
নেপালের পশ্চিমাঞ্চলীয় শহরে নতুন সংবিধানের বিরুদ্ধে থারু সম্প্রদায়ের কিছু মানুষ বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানিয়ভাবে কারফিইউ জারি করা হয়। বিক্ষোভকারীরা কারফিউ ভঙ্গ করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
 
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সংঘর্ষের জন্য বিক্ষোভকারীদের দায়ী করে বলেছেন, বিক্ষোভকারীরা দা, কুড়াল, বর্শা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এমনকি কয়েকজন পুলিশকে জীবন্তও পুড়িয়েছে তারা। তবে সংঘর্ষে কোন বিক্ষোভকারী নিহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি।
 
নেপালে নতুন যে সংবিধান হয়েছে তাতে থারু সম্প্রদায় বৈষম্যের শিকার হবে বলে মনে করে সম্প্রদায়টির লোকজন। তাই এর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে ওই সম্প্রদায়ের মানুষ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top