মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে হুইস্কির চালান

S M Ashraful Azom
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যে জরুরি সরবরাহ গিয়ে পৌঁছেছে, তার মধ্যে জাপানি হুইস্কিও আছে। তবে যে ছয়জন মহাকাশচারী স্টেশনে আছেন তারা আপাতত এই হুইস্কি পান করতে পারছেন না। এই ‘সানতুরি হুইস্কি’ পাঠানো হয়েছে আসলে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশে।
 
সানতুরি হুইস্কি উত্পাদন করে যে জাপানি কোম্পানি, তারা দেখতে চায় এক বছর মহাকাশে হুইস্কি রাখা হলে এর স্বাদে কোনো পরিবর্তন আসে কিনা। একটি মনুষ্যবিহিন জাপানি কার্গো মহাকাশযান এই হুইস্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়।
 
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সম্প্রতি যে তিনটি মার্কিন এবং রুশ সরবরাহ পাঠানো হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে তা সেখানে পৌঁছানো যায়নি। কিন্তু হুইস্কি বহনকারী এবারের জাপানি চালান ঠিকমতই মহাকাশ স্টেশনে পৌঁছানো গেছে।
খবর বিবিসি বাংলার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top