ফিফা সভাপতি সেপ ব্লাটার অভিযোগ করেছেন, উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি তাকে জেল খাটানোর হুমকি দিয়েছেন।
ডাচ পত্রিকা ডি ভকসকারন্তকে দেয়া বিশেষ সাক্ষাত্কারে ব্লাটার এ অভিযোগ করেন। তিনি বলেছেন, ‘ফিফা সভাপতির লড়াইয়ে প্লাতিনির বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না আসলে তাকে জেল খাটতে হবে।’
তবে এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি তাদের সূত্রের মাধ্যমে প্লাতিনির সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই দাবিটিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

