অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে আজ

Seba Hot News
অভিনেত্রী সুমাইয়া শিমুর বিয়ে আজ
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামকে বিয়ে করছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশানের হোটেল ‘আমারই’তে শিমুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

বিয়ে প্রসঙ্গে শিমু বলেন, ‘আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। পারিবারিকভাবে বিয়ে হওয়ার কারণে বিয়ের আগে আমাদের খুব একটা দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি।’

রোজার ঈদের পর দিনই শিমু ও নজরুলের পরিবারের সদস্যরা মিলে ঢাকার একটি রেস্তোরাঁয় আংটি বদলের কাজ শেষ করেন। গত বুধবার হয়ে গেছে শিমুর গায়ে হলুদের অনুষ্ঠান। কাল শনিবার ঢাকার নিকুঞ্জের হোটেল লা মেরিডিয়ানে হবে শিমু ও নজরুলের বৌভাতের অনুষ্ঠান।

প্রসঙ্গত, অভিনয়শিল্পী সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে এমএসএস করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি। নজরুল ইসলাম নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয় থেকে এমএস করেছেন।
সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই বাংলাদেশের মানুষ আমাকে ভালোবেসেছে। আপন করে নিয়েছে। এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি। যেভাবে ভালোবাসা পেয়েছি, নতুন জীবনের শুরুতেও সবার কাছে আমি সেই ভালোবাসাই চাইব। ভালোবাসা দিয়ে যাতে সংসার জীবনে স্বামী ও পরিবারের সবাইকে আপন করে নিতে পারি, সবাই সে দোয়া করবেন।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top