এবার বড় আকারের ট্যাবলেট পিসি তৈরি করছে স্যামসাং। এটির ডিসপ্লে হবে ১৮.৪ ইঞ্চির। ট্যাবটি অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম দ্বারা চলবে।
স্যামমোবাইল জানিয়েছে, স্যামসাং এ ট্যাবের জন্য ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
বড় আকারের এই ট্যাবলেট পিসিটিতে থাকছে ৬৪বিটের ১.৬ গিগাহার্টজের এক্সিনোস ৭৫৮০ প্রসেসর, ২ জিবি র্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ট্যাবটির ব্যাটারি ৫৭০০ মিলিঅ্যাম্পায়ারের। স্যামসাংয়ের ১৮.৪ ইঞ্চির এই ট্যাবটির রিয়ার ক্যামেরায় আছে ৮ মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরায় আছে ২.১ মেগাপিক্সেল।

