সরিষাবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

Seba Hot News
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কামরাবাদ ইউপির ধারাবর্ষা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ধারাবর্ষা উত্তরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কাঠমিস্ত্রী রফিকুল আনন্দ বাজার থেকে নিজের বাড়িতে বৈদ্যুতিক লাইনের সংযোগ নিচ্ছিলেন। এসময় বিদ্যুতের ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাহ হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top