১ সপ্তাহে পুঁজিবাজারে শীর্ষ ধনীদের ১৮২ বিলিয়ন ডলার ক্ষতি

S M Ashraful Azom
শেয়ারবাজার ধসের কারণে বিশ্বের শীর্ষ ৪০০ ধনী ব্যক্তি এক সপ্তাহের মধ্যে ১৮২ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন। তবে শীর্ষ ধনীদের মোট সম্পদের পরিমাণ হচ্ছে ৩ দশমিক ৯৮ ট্রিলিয়ন ডলার। বিশ্ববাজার ও অর্থনীতির পরিবর্তনের ওপর ভিত্তি করে ব্লুমবার্গ বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব প্রকাশ করে।
 
এতে দেখা গেছে—ব্লুমবার্গ বিলনিয়ার সূচকের বড় ধরনের পতন হয়েছে গত সপ্তাহে। ২০১১ সালের পর গত শুক্রবার আমেরিকার শেয়ারবাজারের স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস সূচক-৫০০ এর সর্বোচ্চ পতন ঘটে। এতে একদিনেই শীর্ষ ধনী ব্যক্তিরা সম্পদ হারিয়েছেন ৭৬ বিলিয়ন ডলার।
 
ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, বিভিন্ন খাতের কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীরা তাদের সম্পদ হারিয়েছেন। নিত্য প্রয়োজনীয় পণ্য উত্পাদন করে না এমন কোম্পানির শেয়ারে বিনিয়োগে সবচেয়ে বেশি সম্পদ হারিয়েছেন তারা। এ ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে ৬ দশমিক ৩ শতাংশ সম্পদ বা ৫৯ বিলিয়ন ডলার লোকসান গুনছেন তারা।
 
এ ছাড়া, প্রযুক্তি ও কারিগরি পণ্য উত্পাদনকারী খাতে বিনিয়োগে ৩৭ বিলিয়ন, যোগাযোগ খাতে ১৯ বিলিয়ন এবং জ্বালানি খাতে ১৬ বিলিয়ন।
 
এ দিকে, তেলের দর কমে যাওয়ায় গত সপ্তাহে জ্বালানি খাতের শীর্ষ ধনী ব্যক্তিরা ১৫ দশমিক ২ বিলিয়ন ডলার সম্পদ হারিয়েছেন।
 
অপর দিকে, চীনের ২৬ জন শীর্ষ ধনী ব্যক্তি গত সপ্তাহে ১৮ দশমিক ৮ বিলিয়ন ডলার লোকসান গুনেছেন। হংকং শেয়ারবাজারে পতন ও চীনের মুদ্রার অবমূল্যায়নের কারণে তারা এ  লোকসান গুনেছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top