রজার্স কাপ টেনিস টুর্নামেন্টে পুরুষ বিভাগে শিরোপা জিতেছেন গ্রেট ব্রিটেনের এন্ডি মারে। তাই বিশ্ব টেনিস র্যাংকিং-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মারে। ফলে তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ার নোভাক জকোভিচ।
বিশ্ব টেনিস র্যাংকিং (পুরুষ) :
র্যাংকিং খেলোয়াড় পয়েন্ট
১ নোভাক জকোভিচ (সার্বিয়া) ১৪২৬৫
২ এন্ডি মারে (গ্রেট ব্রিটেন) ৮৬৬০
৩ রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৮০৬৫
৪ কাই নিশিকোরি (জাপান) ৬৩৮৫
৫ স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৫৫৭৫
৬ টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) ৫১৪০
৭ ডেভিড ফেরার (স্পেন) ৩৬৯৫
৮ রাফায়েল নাদাল (স্পেন) ৩৬৮০
৯ মারিন চিলিচ (ক্রোয়োশিয়া) ৩৫০৫
১০ মিলোস রাওনিক (কানাডা) ২৯২৫
খবর বাসসের।

