সমগ্র জাতি অর্থবহ পরিবর্তনের জন্য উন্মুখ :ড. কামাল

S M Ashraful Azom
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সমগ্র জাতি এখন অর্থবহ পরিবর্তনের জন্য উন্মুখ। যে পরিবর্তন জনগণের জানমালের নিরাপত্তা, সমাজের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। তবে একাত্তর সালে সাড়ে সাতকোটি মানুষ অসহায় ছিল না, এখন সাড়ে ১৬ কোটি মানুষ অসহায় ও নিষ্ক্রিয়। আজ তারা মালিকানা হারা। কেবল মাত্র ঐক্যের মধ্য দিয়েই তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে পারেন।
 
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে ১১ দফা সম্বলিত জাতীয় ঐক্যের সনদ ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে ড. কামাল বলেন, দেশের রোগ চিহ্নিত। মায়ের রোগ চিহ্নিত হওয়ার পর যোগ্য সন্তান তা গোপন করতে পারে না। সুস্থ রাজনীতির মধ্য দিয়ে এই মাকে সুস্থ করে তোলা প্রতিটি নাগরিকের দায়িত্ব।
 
তিনি বলেন, আমি এখনও বঙ্গবন্ধুর রাজনীতিই করি। বঙ্গবন্ধুর কালোকোর্ট পরেই কথা বলি। বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন আমাদের সংবিধান। কিন্তু সংবিধানে দেয়া জনগণের ভোটাধিকার, মানবাধিকার ও রাষ্ট্রের মালিকানা থেকে জনগণ বঞ্চিত। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ। কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে যথাযথভাবে পরিচালনা করা এবং গণতান্ত্রিক সংস্কৃতি সচেতনভাবে লালন করা।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর, এডভোকেট সুব্রত চৌধুরী, আ ব ম মোস্তফা আমিন চৌধুরী, এড. এস এম আলতাফ হোসেন চৌধুরী, এড. জগলুল হায়দার ও মোস্তাক আহমেদ প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top