রাজধানীতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

Seba Hot News
রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।
একই এলাকার কয়েক যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে ওই গৃহবধূ গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সবুজবাগ থানায় মামলা করেন।
শুক্রবার (২৮ আগস্ট) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ মামলার বিষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গৃহবধূর বয়স প্রায় ২৬ বছর হবে। তার দাবি, একই এলাকার মেহেদি, খোকন, লিটন ও কবির নামে কয়েক জন যুবক তাকে গণধর্ষণ করেছে। এমন অভিযোগ এনেই ওই গৃহবধূ সবুজবাগ থানায় মামলা করেছেন।
এদিকে, ওই গৃহবধূ শুক্রবার (২৮ আগস্ট) বেলা আড়াটার দিকে তার স্বামীর সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকি‍ৎসা নিতে যান। পরে চিকিৎসা না নিয়েই বাসায় ফেরেন তিনি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top