চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন চিত্র নায়িকা শাবনূর।

Seba Hot News
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন চিত্র নায়িকা শাবনূর। আজ শনিবার বেলা ১২টার দিকে হাসপাতাল থেকে তিনি নিউ ইস্কাটনের বাসায় ফিরেন।

বুধবার রাতে হঠাৎ তলপেটের ব্যাথা ও বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিলে বৃহস্পতিবার সকালে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

জানা গেছে, অ্যাপোলো হাসপাতালে ডা. মৃণাল কুমারের তত্ত্বাবধানে শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয় ওইদিন সকালেই। সেটি ছিল লেপারোস্কোপিক সার্জারি। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। এজন্যই চিকিৎসকরা তাকে বাসায় ফিরে যেতে অনুমতি দিয়েছেন।

“পাগল মানুষ” ছবির শুটিংয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর সম্প্রতি ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top