ওবামা প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা হিলারির আর্কটিক সাগরে তেল উত্তোলনের সিদ্ধান্ত

S M Ashraful Azom
তেল উত্তোলনের লক্ষ্যে আর্কটিক সাগরে খনন করতে ওবামা প্রশাসনের নতুন পদক্ষেপে অসন্তুষ্ট মার্কিন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। এজন্য তার প্রশাসনের সাথে সম্পর্ক ছেদ করলেন তিনি। মঙ্গলবার এক টুইট বার্তায় একথা বলেন হিলারি।-খবর সিনহুয়ার।
 
আলাস্কার উপকূলে তেল উত্তোলনে খনন কাজ শুরু করতে শেল কোম্পানিকে দায়িত্ব দেয়ার একদিন পর হিলারি এ বিষয়ে তার অবস্থান ব্যক্ত করেন। টুইট বার্তায় তিনি বলেন, আর্কটিক সাগর আমাদের একটি স্বতন্ত্র সম্পদ। তিনি আরো বলেন, এখানে কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। এ বছরের প্রথমদিকে কিস্টোন x1 তেল পাইপ লাইন এবং ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের প্রস্তাবে অবস্থান নিতে অস্বীকৃতি জানান হিলারি।  সেসময় তিনি নিশ্চুপ ছিলেন। কিন্তু নিজ দলের প্রগতিশীল অংশের সমর্থন পেতে হয়ত এবার এমন অবস্থান নিলেন মার্কিন এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। এদিকে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ হিলারির মন্তব্যের বিপরীতে  অবস্থান নিয়ে বলেন, জ্বালানিতে যে বৈপ্লবিক পরিবর্তন আসছে তাকে স্বাগত জানানো উচিত। এতে সবকিছুর মূল্য কমে যাবে এবং একই সাথে বাড়ি ও কর্মসংস্থান তৈরি হবে
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top