সেমিফাইনালে সেরেনা ও হালেপ

S M Ashraful Azom
রজার্স কাপ টেনিস টুর্নামেন্টে মহিলা বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ। তবে কোয়ার্টার ফাইনালেই থেমে গেছে পঞ্চম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচের পথ চলা।
ইউএস ওপেনের আগে নিজেকে ঝালিয়ে নিতে রজার্স কাপে খেলতে নামেন সেরেনা। প্রস্তুতিটা ভালোই হচ্ছে তার। কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পেয়েছেন সেরেনা। অবাছাই ইতালির রর্বাতো ভিঞ্চিকে ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন তিনি। ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়েই বেশি কথা বলেছেন সেরেনা, ‘এ ম্যাচে দারুণ পারফরমেন্স করেছি। আগের ম্যাচগুলোর চেয়ে এ ম্যাচে বেশি ভালো খেলেছি। নিজের পারফরমেন্সে আমি বেশ খুশী।’
সেরেনা সহজে জিতলেও, লড়াই করে ম্যাচ জিততে হয়েছে হালেপকে। তিন সেট লড়াই করে ম্যাচ জিতেন তিনি। ষষ্ঠ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়েছেন হালেপ। প্রথম সেট ৬-০ গেমে জিতেন রাদওয়ানস্কা। আর পরের দু’সেট ৬-৩ ও ৬-১ গেমে জিতে নেন হালেপ।
সেরেনা ও হালেপের সেমিফাইনাল নিশ্চিতের দিন টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ইভানোভিচ। অবাছাই সুইজারল্যান্ডের বিলিন্ডা বেনসিসের কাছে হারের লজ্জা পান ইভানোভিচ। ৬-৪ ও ৬-২ গেমে ম্যাচ জিতেন বেনসিস।
খবর বাসসের।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top