২১ আগষ্ট ভয়াল গ্রেনেড হামলায় আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের স্মরণে এক শোক সভার আয়োজন করা হয়।
জেলা
আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা
আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু।
বিশেষ
অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা
পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, গোলাম হক্কানী, মোল্লা সামছুল আলম,
নন্দলাল পার্শী, নজরুল ইসলাম, আব্দুল হাফিজ, জাহাঙ্গীর আলম, সদর উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোগাছী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম
প্রমূখ।

