ব্রাজিল দলে ৩ নতুন মুখ, ফিরলেন কাকা

S M Ashraful Azom
আন্তর্জাতিক প্রীতিম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হয়ে গেছে। দলে ফিরেছেন তারকা খেলোয়াড় কাকা। ব্রাজিলের প্রধান কোচ ডুঙ্গা প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা দিয়েছেন ৩ ফুটবলারকে।
ব্রাজিলের তারকা অ্যাটাকিং মিডিও কাকা আগামী মাসে ব্রাসিল গ্লোবালের সফরের জন্য জাতীয় দলে ডাক পেলেন। ব্রাজিল কোচ দুঙ্গা কোস্টারিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলার জন্য বৃহস্পতিবার নিজের দল ঘোষণা করেছেন। 
কাকার পাশাপাশি হাল্ক ও লুকাস মোরাও দলে সুযোগ পেয়েছেন। এদিকে খানিকটা অপ্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন ফর্মে থাকা লিভারপুলের অ্যাটাকিং মিডিও ফিলিপ কৌটিনহো।
চোটের কারণে কোপা থেকে বাদ পড়া ড্যানিলো, লুইস গুস্তাভো ও অস্কার দলে ফিরছেন। নেতৃত্বে থাকার কথা বার্সা স্ট্রাইকার নেইমারের। ৫ সেপ্টেম্বর কোস্টারিকা ও ৯ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top