‘আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে’

S M Ashraful Azom
চিত্রনায়ক আমিন খান। বড়পর্দায় এখন তাকে নিয়মিত না দেখা গেলেও বিশেষ দিনগুলোতে ছোটপর্দায় এখন নিয়মিত এই অভিনেতা। আসন্ন কোরবানির ঈদেও নাটকে দেখা যাবে তাকে। গত রোজার ঈদেও কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি এখন ব্যস্ত আছেন স্বেচ্ছাসেবক একটি সংগঠনের কাজ নিয়ে।
 
সম্প্রতি খাদ্যে ভেজালের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন আমিন খান। গত ২২ আগস্ট শিক্ষার্থীদের সচেতন করতে চুয়াডাঙ্গার একটি স্কুলে গিয়েছিলেন তিনি।
 
এ প্রসঙ্গে আমিন খান বলেন, ‘খাদ্যে ভেজাল আমাদের দেশে এখন ভয়ানক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি এখন এতটাই ছড়িয়ে গেছে যে মানুষ এখন এটাকেই স্বাভাবিকভাবে দেখছেন। এক্ষেত্রে আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। আমি কৃতজ্ঞ এই স্বেচ্ছাসেবক কাজের সংশ্লিষ্টদের প্রতি।’ উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে এ আন্দোলন নিয়ে কার্যক্রম চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top