বাকেরগঞ্জে একই পরিবারের তিনজনকে অজ্ঞান করে এক কলেজ ছাত্রীকে অপহরণ করা হয়েছে। চরামদ্দি ইউনিয়নের সটিখোলা গ্রামের গত ১১ আগস্ট ঘটনাটি ঘটে।
অপহূতের পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর গিয়াস উদ্দিন নামের এক বখাটে কলেজ ছাত্রী লিয়াকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ ঘটনায় লিয়ার কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়।
এতে তানভির ক্ষিপ্ত হয়ে তার এক আত্মীয়ের মাধ্যমে গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যদের খাবারের মধ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তিনজনকে অজ্ঞান করে।

