কুড়িগ্রামে বন্যা পরিসি'তির আরও অবনতি ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত লক্ষাধিক মানুষ পানিবন্দি

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতনিধি ঃ

ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রাম জেলার বন্যা পরিসি'তির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৫৩ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। বসতভিটা ও সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস'া ভেঙে পড়েছে। বানভাসী মানুষজন গবাদি পশু নিয়ে পাকা সড়ক ও উচু স'ানে আশ্রয় নিয়েছে।
সরকারী ও বে-সরকারী পর্যায়ে বানভাসীদের মাঝে এখন পর্যন্ত কোন ত্রান তৎপরতা শুরু হয়নি। ফলে অনেক পরিবারে দেখা দিয়েছে খাদ্য সংকট। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট।
কৃষি বিভাগের তথ্যমতে বন্যার পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ৩৫ হাজার হেক্টর জমির আমন ক্ষেত।
স'ানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি অপরিবর্তিত রয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top