“দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ” এ শ্লোগানে জামালপুরের
সরিষাবাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার থেকে
সপ্তাহব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ মাঠে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জামালপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফ্লোরা বিলকিস জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ।
মেলায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১২টি স্টল স্থান পেয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ আগস্ট মেলায় অংশগ্রহণকারী সেরা স্টল ও ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।