‘মডেলিংয়ে আমরা এখনও অনেক পিছিয়ে’

S M Ashraful Azom
মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। অভিনয়ের চেয়ে মডেলিংয়েই বেশি পরিচিত তিনি। মডেলিংয়ে কাজের পরিধি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার ইতালির মিলানে একটি মডেল এজেন্সির হয়ে কাজ করবেন পিয়া। ‘দ্য ওয়ান মডেল’ নামের এক এজেন্সির সঙ্গে দুই মাসের জন্য পিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। এই এজেন্সি থেকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের কাজ করবেন তিনি।
 
এর আগে কয়েক মাস আগে ভারতেও এমন একটি কাজ করে ফিরেছেন পিয়া। আমাদের দেশের মডেলিংয়ের প্লাটফর্ম থেকে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার প্রসঙ্গে পিয়া বলেন, ‘মডেলিংয়ে আমরা এখনও অনেক পিছিয়ে আছি। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার জন্য তাদের অনেক ধরনের শর্ত থাকে, যা আমাদের অনেকের মাঝে নেই। নতুন একজন গ্রুমিংয়ের জন্য ভালো কোথাও যেতে পারছেন না। যারা কাজ করছেন একান্তই নিজের উদ্যোগে। কিন্তু আমাদের দেশের অনেক মেধাবী আছেন, যারা সুযোগ পেলে অনেক ভালো করবেন।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top