অস্ট্রেলিয়া টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টিভেন স্মিথ। টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার এই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা দেয়া ।
টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ায় স্মিথের নেতৃত্বে আগামী সেপ্টেম্বরে বালাদেশে আসবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে তারা। ৯ অক্টোবর চট্টগ্রামে প্রথম ও ১৭ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্টে খেলবে সফরকারীরা।
ইংল্যান্ডে চলমান এ্যাশেজ সিরিজে দলের বাজে পারফরমেন্সের পরম মাইকেল ক্লার্ক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেন। এরপর তার জায়গায় স্মিথকে অধিনায়ক নির্বাচন করা হলো।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত বছর নিজ মাঠে ভারতের বিপক্ষে ক্লার্কের পরিবর্তে টেস্ট দলের নেতৃত্ব দেয়া স্মিথকে স্বাভাবিকভাবেই এই পদের জন্য পছন্দ করা হয়।
জাতীয় দল নির্বাচক রড মার্শ এক বিবৃতিতে বলেন,‘ গত সপ্তাহে ক্লার্ক তার অবসরের সিদ্ধান্ত নেয়ার পর খুব স্বাভাবিকভাবেই আমরা তার উত্তরসুরি হিসেবে স্মিথকে মনোনীত করি।
ক্লার্কের জায়গায় স্মিথ অধিনায়ক হবেন বিষয়টি অনুমেয়ই ছিল। শুক্রবার অনুষ্ঠিত ক্রিকেট অস্ট্রেলিয়ার আগস্ট মাসের সভায় এছাড়াও অসি দলের আসন্ন আয়ারল্যান্ড সফরে একমাত্র টি-২০ ম্যাচে এ্যারন ফিঞ্চের ইনজুরির কারণেই স্মিথকেই অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।
একই বৈঠকে টেস্ট দলে স্মিথের সহকারী হিসেবে ওপেনার ওয়ার্নারকে নির্বাচন করা হয়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজেরও সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় ওয়ার্নারকে।-বাসস।

